আমাদের আবাসনের বাথরুমের জলের লাল ও সাদা জলের আস্তরণ দেখে উদ্বিগ্ন ?
পানীয় জলের গুণগত মান কি সত্যি আতঙ্কের ?

নাকি তথ্য ও মানদণ্ডের ভিত্তিতে ভেবে দেখার প্রয়োজন ?

আমাদের আবাসনের পানীয় জল নিয়ে সময়ে সময়ে বিভিন্ন প্রশ্ন ও উদ্বেগ উঠে আসে। এটি অত্যন্ত স্বাভাবিক, কারণ নিরাপদ পানীয় জল প্রত্যেক পরিবারের মৌলিক অধিকার।

তবে বিষয়টি বিচার করা উচিত প্রকৌশলগত মানদণ্ড, পরীক্ষাগারের রিপোর্ট এবং প্রযোজ্য ভারতীয় স্ট্যান্ডার্ড অনুযায়ী; শুধুমাত্র বালতি বা বাথরুমের দেয়ালে সাদা দাগ (scale) দেখে নয়।

১. ভারতীয় মানদণ্ড কী বলে?

ভারতে পানীয় জলের গুণমানের জন্য BIS IS 10500 (Drinking Water Specification) অনুসরণ করা হয়। এই মানদণ্ডে বিভিন্ন পরামিতির গ্রহণযোগ্য সীমা নির্ধারণ করা হয়েছে, যেমন—

pH

Total Dissolved Solids (TDS)

Total Hardness
Calcium
Magnesium
Chloride
Sulphate
Nitrate
Fluoride
Iron
Manganese
Turbidity
Microbiological Quality (E. coli / Coliform)
Heavy Metals ইত্যাদি। কোনও জল পানযোগ্য কি না, তা শুধুমাত্র একটি বা দুটি প্যারামিটার দেখে নয়; বরং সমস্ত প্রাসঙ্গিক পরীক্ষার ফলাফল বিবেচনা করেই নির্ধারণ করা হয়।

২. আমাদের আবাসনের ক্ষেত্রে কী জানা যাচ্ছে?

আমাদের আবাসনের জলের উৎস স্থানীয় বোরওয়েল।ডেভেলপার বিবৃতিতে জানিয়েছেন যে, ভূগর্ভস্থ জলে স্থানীয়ভাবে আয়রনের উপস্থিতি বেশি হওয়ায় মূলত Iron Removal ফিল্ট্রেশন-এর মাধ্যমে আয়রন কমিয়ে গ্রহণযোগ্য মাত্রার পানীয় জল প্রতি ফ্ল্যাটে সরবরাহ করবে।

এছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন স্বীকৃত পরীক্ষাগারে জলের একাধিক পরীক্ষা করা হয়েছে এবং প্রতিবারের রিপোর্টেই পানীয় জলের জন্য উপযুক্ত (Potable / Suitable for Drinking) বলে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, পরীক্ষাগারের রিপোর্ট অনুযায়ী জল নিরাপদ পানীয় জল হিসেবে বিবেচিত হয়েছে।

Categories

Attachments:

Behind the Scenes

Every celebration offers an opportunity to become better human beings and stronger communities.

৩. তাহলে বালতি বা বাথরুমে সাদা দাগ কেন পড়ে?

অনেক বাসিন্দাই লক্ষ্য করেছেন যে প্লাস্টিকের বালতি, টাইলস, কল বা শাওয়ারে সাদা বা হালকা বাদামি জমাট (Scale Deposit) তৈরি হয়।

এটি সাধারণত নিম্নলিখিত কারণে হতে পারে—

Calcium ও Magnesium-এর উপস্থিতি (Hard Water)
Carbonate Scale
Silica
অন্যান্য প্রাকৃতিক খনিজ পদার্থ

এ ধরনের স্কেল অনেক শহরের ভূগর্ভস্থ জলের ক্ষেত্রেই দেখা যায়।

গুরুত্বপূর্ণ বিষয় হলো—

Scale থাকা মানেই জল পানের অযোগ্য—এমন কোনও বৈজ্ঞানিক বা BIS মানদণ্ড নেই।

যদি Hardness বা অন্যান্য পরামিতি IS 10500-এর নির্ধারিত সীমার মধ্যে থাকে, তাহলে স্কেল থাকা সত্ত্বেও জল পানযোগ্য হতে পারে।

৪. তাহলে Water Purifier লাগানো কি বাধ্যতামূলক?

না। ভারতের কোনও জাতীয় মানদণ্ড বা পৌরসভার সাধারণ আবাসিক জল সরবরাহ নির্দেশিকায় প্রত্যেক বাড়িতে বাধ্যতামূলকভাবে RO বা Water Purifier বসানোর কথা বলা নেই। তবে কেউ চাইলে ব্যক্তিগত পছন্দ, স্বাদ, অতিরিক্ত Hardness কমানো বা পরিবারের বিশেষ স্বাস্থ্যগত প্রয়োজনের জন্য Water Purifier ব্যবহার করতে পারেন।

এটি একটি ব্যক্তিগত সিদ্ধান্ত; এটি এই অর্থ বহন করে না যে আবাসনের সরবরাহকৃত জল পানের অনুপযুক্ত।

৫. আতঙ্ক নয়, তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিন : প্রতিবার একই বিষয় নিয়ে অনুমানভিত্তিক আলোচনা বা সামাজিক মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করলে অনেক নতুন বাসিন্দা অপ্রয়োজনীয়ভাবে উদ্বিগ্ন হয়ে পড়েন। তার পরিবর্তে যদি কারও কোনও সন্দেহ থাকে, তাহলে আমরা নিম্নলিখিত পদক্ষেপকে সমর্থন করতে পারি—

নির্দিষ্ট সময় অন্তর NABL স্বীকৃত পরীক্ষাগারে জল পরীক্ষা করা।
পরীক্ষার রিপোর্ট সকল বাসিন্দার সঙ্গে শেয়ার করা।
BIS IS 10500 অনুযায়ী প্রতিটি প্যারামিটারের ফলাফল প্রকাশ করা।
প্রয়োজনে বিশেষজ্ঞ জল প্রকৌশলী বা জনস্বাস্থ্য বিশেষজ্ঞের মতামত নেওয়া।

আমাদের লক্ষ্য হওয়া উচিত নিরাপদ পানীয় জল নিশ্চিত করা এবং সেই সঙ্গে তথ্যভিত্তিক, বৈজ্ঞানিক ও স্বচ্ছ আলোচনা বজায় রাখা।যদি পরীক্ষাগারের রিপোর্ট ধারাবাহিকভাবে BIS IS 10500 অনুযায়ী জলকে পানযোগ্য বলে নিশ্চিত করে, তাহলে শুধুমাত্র বালতি বা বাথরুমে স্কেল জমার কারণে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।

একই সঙ্গে, নিয়মিত জল পরীক্ষা, স্বচ্ছ রিপোর্ট প্রকাশ এবং প্রয়োজনে জল শোধন ব্যবস্থার রক্ষণাবেক্ষণ অব্যাহত থাকাই একটি দায়িত্বশীল আবাসিক কমিউনিটির পরিচয়।তথ্য, পরীক্ষা ও প্রকৌশলগত মানদণ্ডের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া উচিত—অনুমান বা গুজবের ভিত্তিতে নয়।

এবার আসুন জানি কিছু ভবিষ্যৎ প্রজন্ম, পরিবেশ এবং আমাদের আবাসনের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিয়ে বাস্তব ভাবনা .

শুধু জল ব্যবহার নয়, জল ফিরিয়ে দেওয়াও আমাদের দায়িত্ব .আমরা প্রতিদিন যত ভূগর্ভস্থ জল তুলছি, তার কতটা আমরা প্রকৃতির কাছে ফিরিয়ে দিচ্ছি?

এই প্রশ্নটি শুধু পরিবেশের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমাদের আবাসনের বাস্তব চিত্র . ধরা যাক—একটি ৯০০ ফ্ল্যাটের আবাসন।
প্রতিদিন প্রতি পরিবার গড়ে ৫০০–৭০০ লিটার জল ব্যবহার করছে।

অর্থাৎ প্রতিদিন কয়েক লক্ষ লিটার ভূগর্ভস্থ জল বোরওয়েল থেকে উত্তোলন হচ্ছে।প্রশ্ন হলো—
এই জল কি আবার মাটিতে ফিরে যাচ্ছে?

উত্তর হচ্ছে—খুব সামান্য।
কারণ অধিকাংশ জল চলে যাচ্ছে—
নিকাশী লাইনে
ড্রেনে
পৌরসভার নালায়
অর্থাৎ আমরা মাটি থেকে নিচ্ছি অনেক বেশি, ফিরিয়ে দিচ্ছি অনেক কম।

 

ভূগর্ভস্থ জলস্তর কমে গেলে কী হতে পারে?

বিশেষ করে হাই রাইস বিডিং এর ক্ষেত্রে .এটি রাতারাতি ঘটে না। কিন্তু ১০–২০ বছরে দেখা দিতে পারে—
✔ বোরওয়েলের উৎপাদন কমে যাওয়া
✔ পাম্প আরও গভীরে নামাতে হওয়া
✔ বিদ্যুৎ খরচ বৃদ্ধি
✔ গ্রীষ্মকালে জলের সংকট
✔ আশেপাশের এলাকায় জলস্তর আরও নিচে নেমে যাওয়া

এটি কি আমাদের ভবনের জন্যও গুরুত্বপূর্ণ?

হ্যাঁ, তবে বিষয়টি একটু বৈজ্ঞানিকভাবে বোঝা দরকার।অনেকেই বলেন—

“Ground Water কমে গেলে Building বসে যাবে।” আসলে বিষয়টি এতটা সরল নয়।
একটি বহুতল ভবনের Foundation ডিজাইন করার সময় Soil Investigation, Safe Bearing Capacity, Ground Water Table, Settlement Analysis ইত্যাদি বিবেচনা করা হয়।
যদি ভবনটি সঠিকভাবে ডিজাইন ও নির্মাণ করা হয়ে থাকে, তাহলে শুধুমাত্র Ground Water Table কিছুটা ওঠানামা করলেই ভবন বিপজ্জনক হয়ে যায়—এমন নয়।

তবে দীর্ঘমেয়াদে যদি কোনও অঞ্চলে অত্যধিক Ground Water Extraction হয় এবং তার ফলে Soil Consolidation বা Differential Settlement শুরু হয়, তাহলে সেটি ভবিষ্যতের জন্য উদ্বেগের বিষয় হতে পারে।

ভূমিকম্পের সঙ্গে এর কোনও সম্পর্ক আছে?

আমাদের এলাকা ভারতের দুর্যোগ ব্যবস্থাপনা মানচিত্র অনুযায়ী Seismic Zone IV-এর অন্তর্ভুক্ত।
এর অর্থ—আমাদের ভবনগুলিকে তুলনামূলক বেশি ভূমিকম্প সহনশীল হিসেবে ডিজাইন করা উচিত।এখন প্রশ্ন—তা কি হয়েছে ?

Ground Water কি Earthquake-এর সঙ্গে সম্পর্কিত?

সরাসরি নাহলেও, পরোক্ষভাবে কিছু সম্পর্ক রয়েছে। যদি কোনও অঞ্চলে—অতিরিক্ত Ground Water Extraction হয়,Soil Moisture Balance পরিবর্তিত হয়,Loose Soil থাকে,তাহলে ভবিষ্যতে Soil Behaviour পরিবর্তিত হতে পারে।যদিও এটি সরাসরি ভূমিকম্প সৃষ্টি করে না, কিন্তু Soil Response-এর উপর কিছু প্রভাব ফেলতে পারে।তাই আন্তর্জাতিকভাবে Sustainable Ground Water Management-কে গুরুত্ব দেওয়া হয়।

 

আগামী ২০ বছরে একটি আধুনিক আবাসনের পরিচয় শুধু সুন্দর ভবন নয়।বরং✔ কম Fresh Water ব্যবহার
✔ বেশি Recycled Water ব্যবহার
✔ Rainwater Recharge
✔ Ground Water Conservation
✔ Sustainable Landscaping
✔ Environment Friendly Community

এসবই হবে প্রকৃত উন্নয়নের পরিচয়।আমরা কি ছোট থেকে শুরু করতে পারি?
প্রথম বছরেই বড় প্রকল্পের প্রয়োজন নেই। আমরা চাইলে—
Rainwater Harvesting System Inspection
Water Audit
STP Water Utilization Study
Plantation Water Management Plan
Ground Water Monitoring (Pre & Post Monsoon)
প্রতি ৬ মাসে Water Quality Report প্রকাশ—এই কয়েকটি উদ্যোগ দিয়েই শুরু করা যায়।

তাহলে আমাদের কী করা উচিত?

১. Rainwater Harvesting-কে বাস্তবে কার্যকর করা,অনেক আবাসনে কাগজে-কলমে Rainwater Harvesting থাকে।
কিন্তু সেটি নিয়মিত পরিষ্কার হচ্ছে কি?
Recharge Pit কাজ করছে?
বর্ষার জল সত্যিই মাটিতে যাচ্ছে?
নাকি সরাসরি ড্রেনে চলে যাচ্ছে?
এগুলি বছরে অন্তত একবার পরীক্ষা করা উচিত।

২. Borewell Recharge সিস্টেম: ভারতের বহু শহরে এখন Borewell Recharge করা হচ্ছে।বর্ষার জল—
✔ Filter
✔ Recharge Chamber
✔ Recharge Well
এর মাধ্যমে পুনরায় Aquifer-এ পাঠানো হয়।ফলে Ground Water পুনরুদ্ধারে সাহায্য হয়।

৩. STP Treated Water-এর সর্বোচ্চ ব্যবহার :আমাদের আবাসনে যদি Sewage Treatment Plant (STP) থাকে, তাহলে সেই জলকে অপচয় না করে ব্যবহার করা যেতে পারে—
✔ গাছে জল দেওয়া
✔ Lawn Irrigation
✔ Road Washing
✔ Parking Cleaning
✔ Toilet Flushing (যদি সিস্টেম উপযুক্ত হয়)
এতে প্রতিদিন হাজার হাজার লিটার Fresh Water সাশ্রয় সম্ভব।

৪. Rooftop Rainwater স্টোরেজ: সব জল Recharge করতেই হবে এমন নয়।
কিছু জল সংরক্ষণও করা যায়—
Gardening
Cleaning
Common Area Washing
এর জন্য পৃথক Rainwater Tank তৈরি করা যেতে পারে।

৫. Landscape-এ Native Species ব্যবহার: কম জল লাগে এমন স্থানীয় গাছ লাগানো উচিত।

যেমন—কৃষ্ণচূড়া,কদম,বকুল,জামরুল,নিম,আমলকী .
এতে জলও কম লাগে এবং জীববৈচিত্র্যও বাড়ে।

৬. Drip ইর্রিগেশন: হোস পাইপ দিয়ে ৩০ মিনিট জল দেওয়ার পরিবর্তে Drip Irrigation ব্যবহার করলে: ৩০–৫০% পর্যন্ত জল সাশ্রয় সম্ভব।

৭. Water অডিট: প্রতি বছর একবার Water Audit করা যেতে পারে।যেখানে দেখা হবে—
কত জল তোলা হচ্ছে
কত জল খরচ হচ্ছে
কোথায় Leakage হচ্ছে
কত জল পুনর্ব্যবহার হচ্ছে
এটি বিদ্যুতের Energy Audit-এর মতোই গুরুত্বপূর্ণ।

আমাদের কমিউনিটির ভবিষ্যৎ ভাবনা

অতিরিক্ত কিছু প্রকৌশলগত দৃষ্টিভঙ্গি
ভবনের নিরাপত্তা: একটি সঠিকভাবে নকশাকৃত বহুতল ভবনের নিরাপত্তা মূলত নির্ভর করে তার ফাউন্ডেশন ডিজাইন, মাটির প্রকৃতি, নির্মাণমান এবং রক্ষণাবেক্ষণের উপর। শুধুমাত্র ভূগর্ভস্থ জলের স্তর কিছুটা ওঠানামা করলেই ভবন ঝুঁকিপূর্ণ হয়ে যায়—এমন ধারণা সঠিক নয়।
যেখানে সতর্কতা প্রয়োজন: যদি দীর্ঘ সময় ধরে একই এলাকায় অত্যধিক বোরওয়েল ব্যবহার হয় এবং বৃষ্টির জল পুনর্ভরণ (recharge) না হয়, তবে বহু বছর পরে স্থানীয় জলস্তরের উল্লেখযোগ্য পরিবর্তন হতে পারে। তাই প্রতিরোধমূলক ব্যবস্থাই সবচেয়ে ভালো সমাধান।
আবাসনের করণীয়: কমিটি চাইলে প্রতি বছর একটি Water Sustainability Report প্রকাশ করতে পারে, যেখানে থাকবে—
মোট ভূগর্ভস্থ জল উত্তোলনের পরিমাণ
STP-তে পুনর্ব্যবহৃত জলের পরিমাণ
বৃষ্টির জল সংরক্ষণের পরিমাণ
গাছে ব্যবহৃত পুনর্ব্যবহৃত জলের পরিমাণ
প্রি-মনসুন ও পোস্ট-মনসুন জলস্তরের পর্যবেক্ষণ

সর্বপরি, আবাসন আপনার জীবনের সঞ্চিত অর্থে কেনা, যাকে রক্ষা করে রাখার দ্বায়িত্ব আমাদের . নিজ দ্বায়িত্ব পালন না করে প্রতিবাদ করলে ফল না পাওয়াও যেতে পারে সর্বদা।

পাঠকের সুবিধার্থে পরীক্ষাকৃত পানীয় জল এর কিছু ল্যাবরেটরি রিপোর্ট নিচে দেওয়া রইলো।

💬 মন্তব্যে জানান:

1️⃣ আমাদের আবাসনের সবচেয়ে বড় জলবায়ু-সংক্রান্ত সমস্যা কী?
2️⃣ আপনি কী সমাধান প্রস্তাব করবেন?
3️⃣ কমিউনিটির জন্য কোন উদ্যোগে আপনি স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নিতে আগ্রহী?

Comment

3

আমাদের আবাসনকে জলবায়ু পরিবর্তনের জন্য আরও প্রস্তুত করতে আমরা কী করতে পারি?

June 21, 2026

আমাদের আবাসনকে জলবায়ু পরিবর্তনের জন্য আরও প্রস্তুত করতে আমরা কী করতে পারি? জলবায়ু পরিবর্তন

  • No React!
  • Comment 0

Fortune Heights Foods – বাঙালির পেটপুজো, স্মৃতি আর ভালোবাসার আসর

June 9, 2026

"এক প্লেট খাবার, হাজারটা গল্প" একটা রবিবার সকাল। হঠাৎ কোথা থেকে যেন ভেসে এলো সরষের তেলে

  • No React!
  • Comment 0

Plantation is necessary at Fortune Heights.

June 4, 2026

The Green Shield We Urgently Need: Why Plantation Has Become a Necessity at Fortune

  • No React!
  • Comment 0

Falling objects from heights at high rise residential Complex ;Fortune Heights

May 25, 2026

Don’t Let It Fall: How to Keep Your Balcony Safe in a High-Rise Building

  • No React!
  • Comment 0

Our Fortune Heights and Future

April 26, 2026

Living Better Together at Fortune Heights Living in a large residential complex like Fortune

  • No React!
  • Comment 0

Disclaimer

  1. Content is sourced from publicly available information and community submissions; users should independently verify all details. Any concerned individual may request correction or removal of content. The website and its administrators accept no liability for its use.
  2. Content on this website reflects the personal views of its creators for informational purposes, not as official advice, policy, or direction; users should exercise independent judgment.
  3. This website is intended for mutual support and social meaningful entertainment, which does not promote harm or personal attacks of any kind. etc.
  4. No personal attack. Use respective polite tone.
Thanks for Understandings!
APPRECIATED
Enable Notifications OK No thanks